Logo Logo

গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জে অত্যন্ত গুরুত্বের সাথে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) দিনব্যাপী সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


আজ রোববার (১৪ জুন) জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তর এই সেমিনার ও কর্মশালার আয়োজন করে।

ডিজিটাল প্ল্যাটফর্মে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের (পরিকল্পনা শাখা) যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন।

মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে এবং গোপালগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক মো. খালেদুজ্জামান।

কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক মো. আহসান হাসিব খান, বরিশাল বিভাগীয় পরিচালক মো. কামরুল হাসান, খুলনা বিভাগীয় পরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক বিপুল কুমার বসাক এবং গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

উন্মুক্ত আলোচনা পর্বে প্রকল্পের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও সুফল তুলে ধরে বক্তব্য রাখেন প্রকল্প মাঠ সহায়ক শুভ্র বিশ্বাস বাপী এবং প্রকল্পের সুফলভোগী নিকুঞ্জ রায়, ইকরাম বিশ্বাস, সমরেশ বাড়ৈ, কৃষ্ণ পাড়ে, জাহিদ ও মো. তারেক হোসেন।

দিনব্যাপী আয়োজিত এই সমাপনী কর্মশালায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ১০টি জেলার মোট ৫২টি উপজেলার মৎস্য অধিদপ্তরের পদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সফল মৎস্য চাষী, মৎস্যজীবী, ঝিনুক ও মুক্তা চাষী এবং গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

বক্তারা দেশীয় মাছের বংশবৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় শামুক সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং এই প্রকল্পের অর্জিত সাফল্য ধরে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...