প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভোরের বাণী কোলাজ
বিজ্ঞাপন
সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় দফার সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগরের দুই প্রশাসক।
সভায় রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে বিভিন্ন উদ্যোগ নিয়েও মতবিনিময় করা হয়।
বৈঠকে উল্লেখ করা হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর মধ্যে অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরে ঢাকার অভ্যন্তরীণ যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এ প্রেক্ষাপটে নগরীর ভেতর থেকে এসব টার্মিনালের বাস ডিপো পর্যায়ক্রমে সরিয়ে ঢাকার বাইরে অথবা উপযুক্ত প্রান্তিক এলাকায় স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর সড়কে যানবাহনের চাপ কমার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নগরবাসীর দীর্ঘদিনের যানজট দুর্ভোগ লাঘবে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...