বিজ্ঞাপন
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কাজিরহাট শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শাখার প্রান্তিক সদস্য ও স্টার এসএস সদস্যদের মাঝে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় ৪০ জন সদস্যকে ১০টি করে হাঁসের বাচ্চা এবং ১০টি করে মুরগির বাচ্চা প্রদান করা হয়। এতে মোট ৮০০টি বাচ্চা বিতরণ করা হয়েছে।
আয়োজকরা জানান, গ্রামীণ পরিবারের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলা এবং সদস্যদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হাঁস-মুরগি পালন করে সদস্যরা পারিবারিক পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত আয়ও করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কাজিরহাট শাখার এলাকা ব্যবস্থাপক রতন কুমার বর্মন, ব্র্যাক প্রগতির এলাকা ব্যবস্থাপক নাসরিন জাহান,শাখা ব্যবস্থাপক (প্রগতি)মঞ্জিল হোসেন,শাখা ব্যবস্থাপক (সিএসপি) মোস্তাফিজুর রহমান, শাখা ব্যবস্থাপক( দাড়োয়ানী ষ্টেশন) মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, আরসি(এলজি) সৈয়দপুর সুকুমার রায়,শাখা বীমা সুলতান মাহামুদ সহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে হাঁস-মুরগি পালন করলে সদস্যরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং তাদের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটবে। এ ধরনের কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...