বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ জুন) সকালের দিকে নীলফামারী উপজেলা পরিষদ মিলনায়তনে এই কংগ্রেসের আয়োজন করা হয়।
নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা: হোমায়রার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বিররা আয়াতুল্লাহ এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
কংগ্রেসে আলোচক ও বিশেষজ্ঞ বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা এবং নতুন নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি করা। দেশের প্রচলিত কৃষিকে কেবল খোরপোষভিত্তিক চাষাবাদ থেকে আধুনিক বাণিজ্যিক কৃষিতে রূপান্তর, জনসাধারণের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তন সহনশীল টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধি, উচ্চফলনশীল ও নতুন জাতের ফসল সম্প্রসারণ, উৎপাদিত কৃষিপণ্যের কার্যকর বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মানোন্নয়ন এবং সর্বোপরি বিষমুক্ত নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় আধুনিক কৃষি তথ্য, প্রযুক্তি ও কলাকৌশল পৌঁছে দিয়ে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।
উক্ত পার্টনার কংগ্রেসে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তা, পিএফএস ও নন-পিএফএস ভুক্ত বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশ নেন।
এর আগে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপজেলা কৃষি অফিসারের কার্যালয় চত্বরে এসে পৌঁছালে সেখানে এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে উন্নত জাতের বিভিন্ন ফসল ও আধুনিক কৃষিপণ্য প্রদর্শন করা হয়, যা উপস্থিত অতিথি ও চাষিদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
কংগ্রেসের সমাপনী অধিবেশনে উপস্থিত সাধারণ কৃষকদের মাঝে বিভিন্ন প্রকার সার, উচ্চফলনশীল আমন ধান বীজ এবং ফলজ ও বনজসহ নানা জাতের গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে স্থানীয় কৃষক সেবা কেন্দ্র ও সফল কৃষি উদ্যোক্তাদের মাঝে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...