বিজ্ঞাপন
বান্নুর জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইয়াসির আফ্রিদি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি পৃথক বিস্ফোরণে মোট সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করে এবং তদন্ত কার্যক্রম চালু করে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ফাং মুসা খেল এলাকায় দুটি যানবাহনকে লক্ষ্য করে রিমোট-কন্ট্রোল বোমা হামলা চালানো হয়। এ ঘটনাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
বিবৃতিতে আরও বলা হয়, প্রথমে একটি ব্যক্তিগত গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহতদের হাসপাতালে নেওয়ার সময় দ্বিতীয় বিস্ফোরণ সংঘটিত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম বিস্ফোরণে ব্যক্তিগত গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং এতে পাঁচজন নিহত হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথম বিস্ফোরণস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এতে আরও দুজন নিহত হন। দুটি বিস্ফোরণেই সংশ্লিষ্ট গাড়িগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
ডন জানিয়েছে, হামলার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। সেখানে আরও বিস্ফোরক ডিভাইস থাকতে পারে—এমন আশঙ্কায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকাজুড়ে ব্যাপক তল্লাশি ও পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।
এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বেসামরিক মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন। এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
সূত্র: ডন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...