বিজ্ঞাপন
শনিবার (২০ জুন) পিরোজপুর জেলা শাখার আয়োজনে শহরের আল্লামা সাঈদী ফাউন্ডেশনের তাফহিমুল কুরআন মাদ্রাসা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় অফিস সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় কর্মকর্তা মাসুদ রানা, বরিশাল অঞ্চল উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, অঞ্চল পরিচালক আযাদ আলাউয়াদ্দিন, পিরোজপুর জেলা সভাপতি সোহরাব হোসাইন জুয়েল ও জেলা সেক্রেটারি জাকির হোসাইন। এছাড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাংস্কৃতিক কর্মীরা এতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, এ ধরনের কর্মশালা দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি, সংগীত, আবৃত্তি ও সৃজনশীল চর্চাকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে দক্ষ ও যোগ্য সংগঠক এবং নৈতিকতাবোধসম্পন্ন জাতি গঠনে এ ধরনের উদ্যোগ সহায়ক হবে।
তারা আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি এবং সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। সুস্থ সাংস্কৃতিক চর্চা সমাজে মানবিকতা, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে সুসংহত করে এবং নৈতিকতাসম্পন্ন সাংস্কৃতিক কর্মী ও সংগঠক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে বাস্তবধর্মী শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছেন। দেশীয় সংস্কৃতির বিকাশ এবং সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...