Logo Logo

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু


Splash Image

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় মারা গেছে ছয়জন। একই সময়ে নতুন করে ৮৮৭ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


বিজ্ঞাপন


শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫৮৪ জন।

একই সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯৪৯ জনে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৯১ হাজার ৭৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৩০৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ৭৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতেই এ পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...