Logo Logo

মাদারীপুরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক পরীক্ষা সম্পন্ন


Splash Image

মাদারীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ‘ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ, এপ্রিল-২০২৬’-এর শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


দ্বিতীয় দিনের বাছাইয়ে যোগ্য বিবেচিত প্রার্থীদের নিয়ে শনিবার (২০ জুন) পুশ-আপ, সিট-আপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্ট অনুষ্ঠিত হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ও মাদারীপুরের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে এই কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অ্যান্টিটেররিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) মেরিন সুলতানা। নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শামসুল হক এবং শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ তানভীর হোসেনসহ মাদারীপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সবকটি ইভেন্টে উত্তীর্ণ প্রাথমিক ধাপের যোগ্য প্রার্থীদের অভিনন্দন জানিয়ে মাদারীপুরের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, “আপনারা কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে আজকের এই যোগ্যতা অর্জন করেছেন। সামনে লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ ধাপ বাকি রয়েছে। আশা করি, সমান একাগ্রতা ও সততার সাথে পরবর্তী ধাপগুলোর জন্য আপনারা নিজেদের প্রস্তুত করবেন।”

নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করে পুলিশ সুপার আরও বলেন, “বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত। কোনো দালালচক্র বা প্রতারকের কথায় বিভ্রান্ত হয়ে কোনো আর্থিক লেনদেনে জড়াবেন না। কেউ চাকরি দেওয়ার নাম করে টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে মাদারীপুর জেলা পুলিশকে অবহিত করুন। আপনার সততা ও মেধাই আপনার একমাত্র যোগ্যতা।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...