বিজ্ঞাপন
সরকারি নির্দেশনা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কর্মঘণ্টা মেনে দায়িত্ব পালন করার কথা। এ নির্দেশনা অমান্য করলে সরকারি কর্মচারী আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিধানও রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ফারহানা ইসলাম প্রায় প্রতিদিনই নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে আসেন। কোনো কোনো দিন সকাল ১০টার পর, আবার কখনও ১১টা কিংবা দুপুর ১২টার দিকেও তাকে অফিসে দেখা যায়। অভিযোগের সত্যতা যাচাই করতে রবিবার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে গিয়ে তার অফিস কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। পরে দুপুর ১২টার পর তিনি অফিসে আসেন বলে জানা যায়।
স্থানীয় বাসিন্দা বুলবুল আহম্মেদ বলেন, “যতবার অফিসে গিয়েছি, কোনোদিনই তাকে পাইনি। কর্মকর্তাদের কাছে জানতে চাইলে কেউ বলেন জানি না, আবার কেউ বলেন তিনি মাঠে বা সাইটে আছেন।”
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি অভিযোগ করে বলেন, “তিনি নিজের সুবিধামতো অফিসে আসেন এবং চলে যান। তার বিরুদ্ধে কেউ কিছু বলতে চান না। এতে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।”
অফিসে দেরিতে আসার অভিযোগ সম্পর্কে জানতে ফারহানা ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এবং কল কেটে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে ঝালকাঠি জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার এরশাদুজ্জামান মৃদুল বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়েই অফিসে উপস্থিত থাকতে হবে। তিনি দেরিতে এলেও তার কক্ষ তালাবদ্ধ থাকার কথা নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম চললেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...