বিজ্ঞাপন
রবিবার (২১ জুন) বিকেলে উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মোটরসাইকেলে কালিমার পতাকা বহন করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
মোটরসাইকেল শোডাউনটি শহীদ মিনার থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শহরের আড়াই আনি এলাকার কালিমা চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় কালিমা চত্বরে আনুষ্ঠানিকভাবে কালিমার পতাকা উত্তোলন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে হাবিবুল্লা পাহাড়ি বলেন, সম্প্রতি ঢাকার একটি ফ্লাইওভারে কালিমার পতাকা অবমাননার অভিযোগের প্রতিবাদ জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তারা বলেন, ধর্মীয় প্রতীক ও ইসলামী মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
সমাবেশে বক্তারা ধর্মীয় প্রতীকের অবমাননার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...