Logo Logo

চকবাজার ব্লাড ডোনার'স ক্লাবের ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ গঠন


Splash Image

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন "চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব (সিবিডিসি)"-এর কার্যক্রমে গতিশীলতা আনা, সুশৃঙ্খল পরিচালনা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ২০২৬-২৭ সেশনের জন্য ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২২ জুন) সংগঠনের মডারেটর ও কার্যকরী পরিষদের দায়িত্বশীলদের সর্বসম্মতিক্রমে আগামী কার্যবর্ষের জন্য এই পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদের অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই পরিষদের প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমান।

২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি চট্টগ্রামের চিকিৎসা খাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিগত ৬ বছরে প্রায় ৬ হাজার ব্যাগ রক্ত সম্পূর্ণ বিনামূল্যে অসহায় ও মুমূর্ষু মানুষের জন্য সরবরাহ করেছে সংগঠনটি। রক্তদানের পাশাপাশি ঈদ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ এবং এতিম অসহায় কোরআনের হাফেজদের সম্মানে ‘একবেলা আহার’ কর্মসূচীসহ নানা সামাজিক কাজ নিয়মিত পরিচালনা করে আসছে তারা। সংগঠনের প্রতিষ্ঠাতা এ এম রিয়াজ কামাল হিরণ, সহ-সভাপতি দেব প্রিয় বড়ুয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক ও অর্থ সম্পাদক ফরহাদ হোসেন সাঈদসহ সকল দায়িত্বশীল কর্মীরা সংগঠনটিকে এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমান ছাড়াও এই শক্তিশালী কমিটিতে চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও পেশাজীবীরা স্থান পেয়েছেন।

অন্যান্য উপদেষ্টারা হলেন: আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ (সমাজসেবক ও ব্যবসায়ী), এ. কে. এম সালাউদ্দিন কাউসার লাভু (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক), মো. কামাল উদ্দিন (সভাপতি, বৃহত্তর চকবাজার ব্যবসায়ী ফেডারেশন), মোহাম্মদ শহীদুল হক (ডাইরেক্টর, আল-জুবাইদি ট্রাভেল ইন্টারন্যাশনাল), অধ্যাপক ফরহাদুল ইসলাম (শিক্ষক ও ব্যবসায়ী), মো. গিয়াস উদ্দিন (সমাজসেবক), জায়েদ তালুকদার (সাংবাদিক), কামরুল কায়েস চৌধুরী (চেয়ারম্যান, জিএমআইটি ইনস্টিটিউট), কাইসার আলী চৌধুরী (সমাজসেবক), মঞ্জুর আলম চৌধুরী (ব্যবসায়ী), আয়াজ মোহাম্মদ রকি (স্বত্বাধিকারী, আনিকা কমিউনিটি সেন্টার), আরিফ মোহাম্মদ সম্রাট (ব্যবসায়ী), এডভোকেট মোহাম্মদ জাকারিয়া (আইনজীবী) এবং মোহাম্মদ সেলিম খান (চেয়ারম্যান, সৌদ ইন্টারন্যাশনাল)।

নবগঠিত উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে জানান, চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব অতীতের ন্যায় আগামীতেও মুমূর্ষু রোগীদের জরুরি রক্তদান নিশ্চিতকরণসহ চট্টগ্রামের যেকোনো মানবিক ও সামাজিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...