বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার রণবীর বালা ঘাটপার এলাকায় অবস্থিত ‘মকটেল আইল্যান্ড’ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করে শেরপুর থানা পুলিশ।
ডা. সামির হোসেন মিশু স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখা এবং বঙ্গবন্ধু পরিষদের বগুড়া শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ডা. সাফদার হোসেনের ছেলে। বর্তমানে তিনি বাগেরহাটের সরকারি ম্যাটসের ইন্সট্রাক্টর এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হোটেল মকটেলে মনিরুজ্জামান স্বপন নামে এক ব্যক্তির জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মিশু। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শেরপুর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “বগুড়া সদর থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত একটি নাশকতা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”
উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে ডা. সামির হোসেন মিশু ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত। চিকিৎসাসেবায় বিশেষ অবদানের জন্য তিনি ‘পুন্ড্র পদক’ লাভ করেন। তবে জুলাই গণঅভ্যুত্থানকালীন সহিংসতা ও নাশকতার মামলায় নাম আসায় তাকে আইনের আওতায় আনা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...