বিজ্ঞাপন
বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পাঁচুড়িয়া পৌর সুপার মার্কেটে অবস্থিত গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে ঢাকা থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, সদস্য সচিব এডভোকেট কাজী আবুল খায়ের, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিয়াউল কবির বিপ্লব এবং জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন।
সমাবেশে জেলা ও সদর উপজেলা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...