Logo Logo

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে গোপালগঞ্জে যুবদলের মিছিল ও সমাবেশ


Splash Image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল।


বিজ্ঞাপন


সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৫ জুন) এই কর্মসূচি পালন করা হয়।

আজ দুপুরে জেলা শহরের বিসিক এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী সমিতির সামনে এসে শেষ হয়। এ মিছিলে জেলা যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে জেলা আইনজীবী সমিতির সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, ফরিদপুর বিভাগীয় পর্যবেক্ষণ কমিটির প্রধান ও কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ-সভাপতি সাব্বির আহম্মেদ দিপু, সহ-সভাপতি মনিরুল ইসলাম সোহাগ ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাসেকুজ্জামান পলাশ।

সমাবেশে বক্তারা গোপালগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট ও ‘বটবাহিনী’ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। অপপ্রচার চালিয়ে এদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। যারা এ ধরনের অপকর্ম ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকবে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও সমাবেশে ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...