Logo Logo

প্রেমিকাকে ভিডিও কলে যুবকের আত্মহত্যা


Splash Image

বরিশাল নগরীতে প্রেমিকার সাথে অভিমান করে ভিডিও কলে থাকা অবস্থায় এবাইদুল হক রাইয়ান (২২) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।


বিজ্ঞাপন


২৫ জুন (বৃহস্পতিবার) ভোর রাত ৩টার দিকে বরিশাল নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকার সোনামদ্দিন সড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রাইয়ান বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ওই এলাকার মৃত মাহবুব রহমান সিকদারের ছেলে।

নিহতের চাচা বাবুল খাঁন জানান, রাইয়ানের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত চার-পাঁচ দিন ধরে রাইয়ানের সঙ্গে ওই মেয়েটি সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। ঘটনার দিন গভীর রাতে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল রাইয়ান। একপর্যায়ে তাকে ভিডিও কলে রেখেই ঘরের ফ্যানের সঙ্গে লুঙ্গি বেঁধে গলায় ফাঁস দেয় সে।

তিনি আরও জানান, রাইয়ান যখন গলায় ফাঁস নিচ্ছিল, তখন তার প্রেমিকা বিষয়টি তাদের অন্য বন্ধুদের জানায়। খবর পেয়ে রাতে বন্ধুরা দ্রুত রাইয়ানের বাসায় ছুটে যায়। তারা বাইরে থেকে দরজায় ডাকাডাকি ও ধাক্কাধাক্কি করলেও রাইয়ানের মা গভীর ঘুমে থাকায় তাৎক্ষণিকভাবে দরজা খোলেননি।

পরবর্তীকালে রাত পৌনে ৪টার দিকে মা ঘুম থেকে জেগে দরজা খোলেন এবং রাইয়ানকে ঝুলন্ত অবস্থা থেকে দ্রুত উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালের প্রক্রিয়া শেষ করেছে। মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...