Logo Logo

নীলফামারীতে জমকালো আয়োজনে টিসিএ ক্রিকেট কাপ ২০২৬ সিজন -২ এর উদ্বোধন


Splash Image

সেলিম রেজা, নীলফামারীঃ নীলফামারী মিনি স্টেডিয়ামে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের (টিসিএ) উদ্যোগে আয়োজিত ‘সিজন-২ টিসিএ ক্রিকেট কাপ ২০২৬’।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজামান এবং পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন।

​এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিল্লাদুর রহমান মামুন, টিসিএ সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক জুয়েল সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরণের ক্রীড়া আয়োজনকে সাধুবাদ জানান, যা সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও মানসিক রিফ্রেশমেন্টে দারুণ ভূমিকা রাখবে।

সাংবাদিকদের এই মিলনমেলায় নীলফামারী জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের মোট ৮টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী দিনে মোট ৪টি দল মাঠে নামে। ১০ ওভারের এই সংক্ষিপ্ত ও উত্তেজনাপূর্ণ খেলায় প্রথম ম্যাচে নীলফামারী রিপোর্টাস ক্লাব দারুণ পারফর্ম করে ডিমলা সাংবাদিক একাদশকে পরাজিত করে। দিনের অন্য ম্যাচে নীলফামারী প্রেসক্লাব স্বাগতিক টিসিএ দলকে হারিয়ে শুভ সূচনা করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...