বিজ্ঞাপন
শনিবার (২৭ জুন) নড়াইল জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান এ বাজেট ঘোষণা করেন।
তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরের জন্য জেলা পরিষদের মোট বাজেট ধরা হয়েছে ৩৮ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৬৭৫ টাকা। এ অর্থের মধ্যে রাজস্ব খাতের আয় এবং সরকারের অনুদান অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এবারই প্রথমবারের মতো বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রকাশ্যে নড়াইল জেলা পরিষদের বাজেট ঘোষণা করা হলো।
প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, জেলা পরিষদকে স্বনির্ভর প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে। জেলার বিভিন্ন স্থানে বেদখলে থাকা জেলা পরিষদের জমি উদ্ধার, পুকুর খনন এবং নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া ও বড়দিয়ায় মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, জেলা পরিষদের আয় বৃদ্ধি করতে এসব সম্পদের আধুনিক ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। পাশাপাশি জেলা পরিষদ যাতে ভবিষ্যতে নিয়মিত কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেকের সভাপতিত্বে অনুষ্ঠানে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নড়াইল বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলী হাসান, সাধারণ সম্পাদক এম. এম. মাহবুবুর রশিদ লাবলু, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...