বিজ্ঞাপন
রোববার (২৮ জুন) এক সংবাদ সম্মেলনে র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প এবং র্যাব-৬-এর যৌথ অভিযানে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে ফয়সাল শেখকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ২০ জুন দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করেন। পরে তাকে সাজা প্রদানকালে তার সহযোগীরা সরকারি কর্মকর্তাদের অবরুদ্ধ করে অতর্কিত হামলা চালিয়ে ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তারে র্যাব-১০-কে অনুরোধ জানানো হলে সংস্থাটি গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং অভিযানে প্রধান আসামি ফয়সাল শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সাল শেখ রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...