Logo Logo

শম্ভুপুর শাহে আলম মডেল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত


Splash Image

ভোলার তজুমদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ বছর এই প্রতিষ্ঠানটি থেকে মোট ১৮৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন।


বিজ্ঞাপন


আজ সোমবার (২৯ জুন) সকালে কলেজের হলরুমে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে এ বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের মেধা, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের প্রভাষক মো. আবদুর রহমান।

শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ মো. মুঈনুদ্দীন হাওলাদারের সভাপতিত্বে এবং ভূগোল বিভাগের প্রভাষক মো. রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বনি আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন পঞ্চায়েত, শম্ভুপুর ইউনিয়ন (দক্ষিণ) শাখা বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান জান্টু হাওলাদার, চতলা মোহাম্মাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই এবং আবদুল হান্নান হাওলাদার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আসাদ। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন ফরাজীসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষার চূড়ান্ত ও সুন্দর প্রস্তুতি গ্রহণ, সততা, নৈতিকতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা শিক্ষার্থীদের আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পরামর্শ দিয়ে তাদের সার্বিক সাফল্য কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...