প্রতীকী ছবি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সুলতান দিঘিরপাড় গ্রাম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মনিয়া আক্তার উপজেলার সুলতান দিঘিরপাড় গ্রামের কেয়া আলম শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতান দিঘিরপাড় পশ্চিমপাড়ার বাসিন্দা কেয়া আলম শেখের মেয়ে মনিয়া আক্তার পারিবারিক বিষয় নিয়ে পিতা-মাতার সঙ্গে অভিমান করে ভোররাতের কোনো এক সময় নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরে তার মা ঘরের আড়ার সঙ্গে মেয়েকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে চিৎকার দিলে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসেন। তারা মনিয়াকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে আনেন এবং দেখতে পান যে সে মারা গেছে।
খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...