বিজ্ঞাপন
অভিযোগ উঠেছে, যাত্রীদের মতামত বা আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় না নিয়ে অটো ও ইজিবাইক চালক এবং মালিকরা নিজেদের সিদ্ধান্তে নতুন ভাড়ার চার্ট টানিয়ে যাত্রী পরিবহন শুরু করেছেন। এর ফলে প্রায়ই যাত্রীদের সঙ্গে চালকদের বাকবিতণ্ডার ঘটনা ঘটছে।
বাকেরগঞ্জ পৌর এলাকার নিয়মিত যাত্রী ও শিক্ষার্থীরা জানান, দূরপাল্লার ক্ষেত্রে ভাড়া কিছুটা বাড়ানো যৌক্তিক হতে পারে, তবে স্বল্প দূরত্বের জন্য ভাড়া বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের দৈনন্দিন যাতায়াতে অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে।
বর্তমানে বাকেরগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়কসহ যেকোনো গন্তব্যে অটো ও ইজিবাইকের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করে চালকরা বাড়তি ভাড়ার চার্ট লাগিয়ে যাত্রী পরিবহন করছেন।
এ বিষয়ে অটোচালকদের সঙ্গে কথা হলে তারা জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের চার্জিং ব্যয় বৃদ্ধি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচের কারণে তারা আর্থিক সংকটে পড়েছেন। বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলতেই তারা ভাড়া বাড়ানোর উদ্যোগ নিয়েছেন।
তবে অটো ও ইজিবাইকের এই নতুন ভাড়া নির্ধারণে পৌর প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমোদন বা সুপারিশ না থাকায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল বলেন, “অটো ও ইজিবাইকের ভাড়া বৃদ্ধির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...