বিজ্ঞাপন
সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হামিদুর রহমান ফর্সার সভাপতিত্বে বাজেট উপস্থাপন করা হয়।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী রাজস্ব খাতে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রকৃত আয় ছিল ২৯ লাখ ৫০ হাজার ৬১৭ টাকা, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত আয় ২২ লাখ ৮৮ হাজার ২৭৭ টাকা এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত আয় ৩৭ লাখ ১৬ হাজার ১১৫ টাকা।
অন্যদিকে রাজস্ব ব্যয় ২০২৪-২০২৫ অর্থবছরে ছিল ২৯ লাখ ২৯ হাজার ২২৮ টাকা, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত ব্যয় ২৮ লাখ ৭১ হাজার ১৬২ টাকা এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত ব্যয় ৩৭ লাখ ১৬ হাজার ১১৫ টাকা।
এছাড়া উন্নয়ন খাতে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রাপ্তি (আয়) ছিল ৭৯ লাখ ২০ হাজার ৪৫৬ টাকা, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত প্রাপ্তি ৯৫ লাখ ৭৪ হাজার ১৭৬ টাকা এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত প্রাপ্তি ১ কোটি ২ লাখ ৪৪ হাজার ২০১ টাকা।
একইভাবে উন্নয়ন ব্যয় ২০২৪-২০২৫ অর্থবছরে ৭৯ লাখ ২০ হাজার ৪৫৬ টাকা, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত ব্যয় ৯৫ লাখ ৭৪ হাজার ১৭৬ টাকা এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত ব্যয় ১ কোটি ২ লাখ ৪৪ হাজার ২০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হামিদুর রহমান ফর্সা বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাজেট প্রণয়ন করা হয়েছে।
ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনোয়ার ইসলাম বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকসহ প্রায় ৬০ জন উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...