Logo Logo

গোপালগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার


Splash Image

গোপালগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ইয়াবা সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গোপালগঞ্জ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) বিকেল ৪টা থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা পোদ্দারের চর এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. অনু চৌধুরীর নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে ৩০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— গোবরা পোদ্দারের চর এলাকার মৃত ছাকা চৌধুরীর ছেলে মো. অনু চৌধুরী (৪০) এবং একই এলাকার সদর আলী শেখের ছেলে আরিফ শেখ (৩৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...