বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে তালিকাভুক্ত কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলার সামগ্রিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইছা।
কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২, ২০২৫-২৬ অর্থবছরে উফশী আমন ধান, ফলের চারা ও সবজি আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হচ্ছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার দুই হাজার ২০০ জন প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।
এছাড়া এক হাজার কৃষককে পাঁচটি করে নারিকেল গাছের চারা এবং ৩০০ জন কৃষককে সুপারি, নিম ও আমড়া গাছের চারা প্রদান করা হবে।
অন্যদিকে ১৬০ জন কৃষককে আম, লিচু, সফেদা, বেল ও আতা ফলের চারা, জৈব সার এবং চারা বাঁধার জন্য গাছের খুঁটি দেওয়া হবে।
সবজি আবাদ সম্প্রসারণের লক্ষ্যে ৮০০ জন কৃষককে সাত ধরনের সবজি বীজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বর্তমান বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার এবং প্রধানমন্ত্রী কৃষির সার্বিক উন্নয়নে কৃষকদের বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। তিনি জানান, আগামী পাঁচ বছরে পাঁচ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
তিনি আরও বলেন, সরকারের দেওয়া চারার পাশাপাশি প্রত্যেক কৃষককে নিজ উদ্যোগে আরও অন্তত একটি করে গাছের চারা রোপণ করা উচিত, যাতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রম আরও বেগবান হয়।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...