Logo Logo

দ্রুতগামী অটো ভ্যানের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষ, নিহত ২


Splash Image

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচর উপজেলায় বিয়ের দাওয়াতে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক সহ ৫ জন আহত হয়েছেন। এ সময় ভ্যানে থাকা চাচি ও ভাতিজি নিহত হয়েছেন। গুরুতর আহত ভ্যানচালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নে মোড়লকা‌ন্দি মো‌ড়ে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন আয়শা (পিতা- হারুন মাদবর), মা‌হিমা আক্তার (স্বামী- খায়রুল মাদবর)। উভয়ের বাড়ি শিবচর উপজেলার জিনার গেট মাদবর কান্দি এলাকায় বলে জানা গেছে। আহতরা হ‌লেন- ১. ভ্যানচালক লিটন (১৯), পিতা- হায়দার (সাং- যাদুয়ার চর, শিবচর পৌরসভা)। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ২. মাহিমা আক্তার (৩৫), স্বামী- হারুন মাদবর। তিনি বর্তমানে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শিবচর থেকে কুতুবপুরগামী একটি ব্যাটারিচালিত ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো- ম ১১-৫৮৯০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের চালক ও যাত্রীসহ ৫ জন গুরুতর আহত হন। এছাড়া ভ্যানে থাকা আরও ২-৩ জন যাত্রী সামান্য আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু আয়শা এবং রিমি আক্তারকে মৃত ঘোষণা করেন। ভ্যানচালক লিটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, অটোভ্যান এবং কাভার্ডভ্যান দুটি গাড়ির গতিই অনেক বেশি ছিল এবং চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশের একটি দল দ্রুত হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...