বিজ্ঞাপন
শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দশঘরিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নাজিম হোসাইন চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব শোশালিয়া (আটঘর) এলাকার মিঝি বাড়ির বাসিন্দা আমিন উল্যার বড় ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।
জানা যায়, নাজিম ও একই বাড়ির আবির মোটরসাইকেলযোগে আটঘর এলাকা থেকে দিঘীরপাড়ে চা খেতে যাচ্ছিলেন। পথে দশঘরিয়া এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকা নেওয়ার পথেই নাজিম হোসাইন মারা যান। তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
অপরদিকে, আশঙ্কাজনক অবস্থায় আহত আবিরকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে এবং সেখানে তার চিকিৎসা চলছে।
পরিবারের সদস্যরা জানান, নাজিম ঢাকায় গিয়ে আইফোন মেরামতের কাজ শেখার পাশাপাশি টেকনিশিয়ান হিসেবে কাজ শুরু করার সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। রাজধানীতে যাওয়ার উদ্দেশ্যে তিনি সুজন টেলিকমের চাকরিও ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নতুন জীবনের স্বপ্ন পূরণের আগেই এক সড়ক দুর্ঘটনায় তার জীবন প্রদীপ চিরতরে নিভে যায়।
নাজিমের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে চলছে আহাজারি ও শোকের মাতম।
প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...