বিজ্ঞাপন
শনিবার (৪ জুলাই) বিকেলে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃত ওই যুবক মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাট্রা গ্রামের মৃত হাই শেখের ছেলে ।
বনগ্রামের বাসিন্দা শ্যামল, পরিমল, প্রসুন জানিয়েছেন, বনগ্রামের ঘাগর বালার ছেলে গগন বালার বাড়িতে, পুলিশের কোটি পড়ে রাকিব ঘরে ঢুকে। হুমকি ও ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে সুবিধা নেওয়ার চেষ্টা করে। এতে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। এসময় কার কাছ থেকে খেলনা পিস্তল, হ্যান্ডকাফ ও একটি চাকু উদ্ধার করা হয় । পরে মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ওই যুবককে পুলিশে সোপর্দ করা হয় ।
সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ (আইসি) আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গগন বালার বাড়ি থেকে রাকিব নামের এক যুবককে আটক করা হয়েছে। তার সাথে থাকা একটি খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাফ, পুলিশ লেখা একটি কোটি এবং একটি চাকু জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পিস্তলটি খেলনা হলেও দেখতে অবিকল পিস্তলের মতো বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...