Logo Logo

গোপালগঞ্জে দু’বাসের সংঘর্ষে আহত ৪০


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০জন বাসযাত্রী আহত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ব্রীজের উপর এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) খোন্দকার মোঃ আওরঙ্গজেব জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চরপ্রসন্নদী ব্রীজের উপর অন্য একটি গাড়ীকে ওভারটেক করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বরিশালগামী ইলিশ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে দু’বাসের অন্তত ৪০ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, দুর্ঘটনার পর ওই সড়কে দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পরে। পরে দুর্ঘটনা কবলিত বাস দু’টি সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...