বিজ্ঞাপন
এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন (খান) বাবলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইছা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন, প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সমবায় সমিতির সদস্য, সমবায়ী ও ঋণগ্রহীতারা।
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করা হয়।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...