তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ফাইল ছবি
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর রমনার অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের আগেই রাষ্ট্রের বিভিন্ন খাতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করেছে সরকার। এসব সংকট পরিকল্পিতভাবে মোকাবিলার লক্ষ্যে সংশ্লিষ্ট সব ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে এবং সরকার সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, দেশের মানুষের উদ্যোক্তা মনোভাব ও উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে আরও গতিশীল, টেকসই ও শক্তিশালী করে তোলার ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা গ্রাহকসেবার মান আরও উন্নত করা, প্রযুক্তিনির্ভর বিমা কার্যক্রমের সম্প্রসারণ এবং দেশের বিমা খাতকে আধুনিক ও কার্যকর করে তুলতে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...