Logo Logo

ভুঁইফোড় পোর্টালের মিথ্যাচার

জরিমানা নয়, নিয়মিত কর দিয়েছে 'ঘরের বাজার'


Splash Image

দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে সফলভাবে নিজেদের অবস্থান তৈরি করেছে দেশীয় ব্র্যান্ড ‘ঘরের বাজার’। আর এই আকাশচুম্বী সাফল্যে ঈর্ষান্বিত হয়েই একটি চক্র প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচারের আশ্রয় নিয়েছে।


বিজ্ঞাপন


সম্প্রতি আবু সাঈদ আল হানাফি নামের এক প্রতিবেদকের বরাত দিয়ে "ট্যাক্স ফাঁকিতে ‘ঘরের বাজার’কে ৭.৮৭ লাখ টাকা জরিমানা"—এমন একটি ভুয়া ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়। ‘MBA Times.24’ নামের একটি ফেসবুক পেজসহ কিছু নামসর্বস্ব ও ভুঁইফোড় নিউজ পোর্টালে এই গুজব ছড়িয়ে সাধারণ গ্রাহকদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ঘরের বাজার কর্তৃপক্ষ।

জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর জরিমানার গুজবের বিষয়ে ঘরের বাজার জানায়, তারা বাংলাদেশের প্রচলিত সকল কর ও আইনগত বিধান মেনে শতভাগ স্বচ্ছতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারার আওতায় সম্প্রতি এনবিআর-এর নিয়মিত পরিদর্শন ও কর-সংক্রান্ত নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়। এই পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে কাঁচামাল ক্রয় এবং বিভিন্ন পরিচালন ব্যয়ের বিপরীতে প্রযোজ্য উৎসে কর (TDS) বাবদ প্রতিষ্ঠানটি প্রায় ৭ লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা দেয়। ঘরের বাজার স্পষ্ট করে জানিয়েছে, এটি কোনো জরিমানা, কর ফাঁকি বা শাস্তিমূলক ব্যবস্থা নয়; বরং কর প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নির্ধারিত কর-দায় পরিশোধের একটি আইনি ও প্রক্রিয়াগত বিষয় মাত্র। সাধারণ একটি আইনি প্রক্রিয়াকে ‘জরিমানা’ হিসেবে প্রচার করে ভিত্তিহীন রটনা ছড়ানো হচ্ছে।

পাশাপাশি, পণ্যের মান নিয়ে ওঠা অভিযোগগুলোরও কড়া জবাব দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি একজন সম্মানিত গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে ‘ফেক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল’ সংক্রান্ত যে বিতর্ক তৈরি হয়েছিল, তারও অবসান ঘটেছে। প্রতিষ্ঠানটি জানায়, ওই নারী গ্রাহক সম্পূর্ণ ভুল ধারণার বশবর্তী হয়ে অভিযোগটি করেছিলেন। পরবর্তীতে তিনি নিজেই বিষয়টি সম্পর্কে নিজের ভুল বুঝতে পেরে নিজ ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে সত্যতা নিশ্চিত করে অভিযোগটি প্রত্যাহার করে নেন।

পুরো ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত রটনা ও ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে ঘরের বাজার কর্তৃপক্ষ একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে জানায়, "মিথ্যা চিরকাল বিলুপ্ত! সত্য আর মিথ্যা এক নয়।" তিরমিযী শরীফের ২৫১৬ নম্বর হাদিসের রেফারেন্স টেনে তারা জানায়, সমগ্র জাতিও যদি কারও ক্ষতি করতে চায়, তবে আল্লাহ যতটুকু তাকদীরে লিখেছেন তার বাইরে কেউ বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না।

সবশেষে, অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে ঘরের বাজার টিম তাদের ক্রেতাদের আস্থা ও ভালোবাসার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতেও স্বচ্ছতা, আইনানুগতা এবং ভেজালমুক্ত মানসম্মত নিরাপদ খাদ্য নিশ্চিত করার নীতিতে অটল থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...