Logo Logo

চট্টগ্রামে জলাবদ্ধতায় পানিবন্দী ২০০ পরিবারের পাশে সমাজসেবক মোহাম্মদ ইলিয়াছ


Splash Image

এ এম রিয়াজ কামাল হিরণ, চট্টগ্রাম।। চট্টগ্রাম মহানগরীতে টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বিশেষ করে চকবাজার এলাকার বহু মানুষ এখন নিজ ঘরে পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। এই সংকটময় মুহূর্তে অসহায় ও গৃহবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক, চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব এর উপদেষ্টা ও ১৬ নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ।


বিজ্ঞাপন


৭ জুলাই (মঙ্গলবার) চকবাজার এলাকার প্রায় ২০০টি পানিবন্দী ও অসহায় পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে শুকনো খাবার বিতরণ করেন তিনি।

খাবার বিতরণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ উল্লাহ, মোহাম্মদ ইসমাইল সিরাজি, চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব এর প্রতিষ্ঠাতা পরিচালক এ এম রিয়াজ কামাল হিরণ, মোহাম্মদ ইকবাল, সাইফুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ত্রাণ বিতরণ শেষে আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ বলেন, "টানা বর্ষণে চকবাজার এলাকার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই মানবিক সংকটে ঘরে বসে থাকার সুযোগ নেই। সাধ্যানুযায়ী বানভাসি ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।" তিনি সমাজের বিত্তবানদেরও এই দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় স্থানীয় বাসিন্দারা এই মানবিক সহায়তার জন্য আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ এবং চকবাজার ব্লাড ডোনার'স ক্লাবের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...