বিজ্ঞাপন
আজ বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা 'পর্যটক এক্সপ্রেস' ট্রেনটির চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকের পরবর্তী যাত্রা বাতিল করা হয়েছে। ট্রেনটি আজকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে।
এদিকে, আজ ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী 'কক্সবাজার এক্সপ্রেস' ভোররাত থেকে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ষোলশহর-জানআলীহাট সেকশনে রেললাইনের ওপর জমে থাকা পানির উচ্চতা না কমা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া সম্ভব হবে না।
উদ্ভূত পরিস্থিতিতে আটকে পড়া যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করেছে রেলওয়ে। যেসব যাত্রী টিকিটের মূল্য ফেরত নিতে চান, তারা চট্টগ্রাম স্টেশনের কাউন্টার থেকে তা সংগ্রহ করতে পারবেন। আর যারা ঢাকায় ফিরে আসতে চান, তারা বিকেল ৪টায় একই কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন।
আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...