Logo Logo

কাশিয়ানীতে ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, ওয়াকিটকিসহ আটক ১


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার সময় ওয়াকিটকিসহ রহমান নামে এক প্রতারককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।


বিজ্ঞাপন


আজ বুধবার (৮ জুলাই) দুপুরে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রাম থেকে ওই প্রতারককে আটক করা হয়।

কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে বিভিন্ন সাধারণ মানুষের কাছে ফ্যামিলি কার্ড (পারিবারিক কার্ড) করে দেওয়ার প্রলোভন দেখিয়ে জনপ্রতি ৪ হাজার টাকা করে দাবি করছিল প্রতারক রহমান। এ সময় তার কথাবার্তা ও আচরণে স্থানীয় বাসিন্দাদের মনে গভীর সন্দেহ দানা বাঁধে। একপর্যায়ে কুসুমদিয়া গ্রামের সচেতন জনতা তাকে আটকে রেখে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেয়।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং স্থানীয় জনতার হাত থেকে উদ্ধার করে প্রতারক রহমানকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ ওয়াকিটকি সেট জব্দ করা হয়।

সহকারী পুলিশ সুপার আরও জানান, আটককৃত প্রতারক রহমানের বিরুদ্ধে এর আগেও দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে। সে মূলত একজন পেশাদার প্রতারক। এই নতুন প্রতারণার ঘটনার প্রেক্ষিতে আজই তার বিরুদ্ধে কাশিয়ানী থানায় সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...