বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আদিনাথ ঠাকুরের তত্ত্বাবধানে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, প্রকল্পে প্রয়োজনের তুলনায় খুবই অল্প পরিমাণ বালি ভরাট করা হয়েছে, ফলে স্থানীয় বাসিন্দারা কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সিংগা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আদিনাথ ঠাকুরের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে উপজেলা অফিসে ১৫ হাজার টাকা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ১০ হাজার টাকা দিতে হয়।
এ অভিযোগের বিষয়ে সিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রথীন্দ্রনাথ বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার স্কুলে পরীক্ষা চলছে। আপনারা এখানে আসতে পারবেন না।” পরবর্তীতে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি এবং উপজেলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, রাস্তার কাজের মান সন্তোষজনক নয় এবং প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
উল্লেখ্য, প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলো অভিযোগকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাধীন তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন হওয়া প্রয়োজন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...