বিজ্ঞাপন
১১ জুলাই শনিবার দুপুরে বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ এসএম মনজুর ই এলাহী বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমী আক্তার, আরএমও হাসপাতালের বিভিন্ন কার্যক্রমের সার্বিক খোঁজ খবর সহ ,ভর্তিকৃত রোগীদের সাথে চিকিৎসা সেবার মান নিয়া কথা বলেন।
তিনি হাসপাতালটির জরুরি চিকিৎসা ইউনিট সহ অপারেশন থিয়েটার, স্টোর রুম, রোগীদের টয়লেট ব্যবস্হা, রান্না ঘর, খাবারের মান ইত্যাদি ঘুরে দেখেন।
এসময় উপস্থিত অনেক রোগী হাসপাতালটির খাবার পানির সংকট সহ ওয়ার্ডের পরিস্কার পরিচ্ছন্নতার ঘাটতির কথা সিভিল সার্জনকে জানান। তিনি রোগীদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং যথাসম্ভব সমাধানের আশ্বাস দেন।
অপরদিকে তিনি হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সহ সকল কর্মকর্তা, কর্মচারীদের সঠিক ভাবে যথাযথ দায়িত্ব পালনের জন্য সতর্ক করে বলেন, রোগীরা যাতে চিকিৎসা নিতে এসে কোন রকম হয়রানির শিকার না হয়। এছাড়াও কোন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের দালাল বা ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ যেন কোন রোগীকে প্রভাবিত করতে না পারে সে ব্যাপারে দায়িত্বরত আনসার সদস্যদের নির্দেশ দেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...