Logo Logo

মেহেন্দিগঞ্জে লুডু খেলার বিবাদে হাতুড়ির আঘাতে যুবক নিহত


Splash Image

বরিশাল সংবাদ দাতাঃ মেহেন্দিগঞ্জে লুডু খেলার নিয়ে বিবাদে হাতুড়ির আঘাতে শাকিল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।


বিজ্ঞাপন


১১ জুলাই শনিবার বিকেলে উপজেলার চর গোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গ্রামবাসী সাইফুল ইসলাম ( ২৩) নামে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মমিন উদ্দিন স্হানীয়দের সুত্রে ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে জালিরচর গ্রামের পন্ডিত বাড়ির সামনে কাচারি ঘরে শাকিল ও সাইফুল নামে দুই জন লুডু খেলছিলেন।হঠাৎ তাদের মধ্যে খেলা নিয়া কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে সাইফুল তার কাছে থাকা হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় আঘাত করে পালিয়ে যায়।

স্হানীয়রা আহত শাকিলকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডিউটিরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

নিহত শাকিলের পিতার নাম মোঃ শাহজাহান এবং অভিযুক্ত সাইফুলের পিতা নাম আলম মাতুব্বর।

শাকিল মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্হানীয় জনতা অভিযুক্ত সাইফুলকে ধরে পুলিশে দিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...