Logo Logo

কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।


বিজ্ঞাপন


রোববার (১২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার ব্যাসপুর বাজারের মজিবর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

অগ্নিকাণ্ডে মাসুদ শেখের এসএস পাইপ ও লোহার ওয়ার্কশপ, আসলামের জ্বালানি তেলের দোকান, ইনামুলের মাইক সার্ভিস, মাহফুজ মেকারের দোকান এবং আখের আলীর মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাসুদ শেখের এসএস পাইপ ও লোহার ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে আগুন দ্রুত পাশের জ্বালানি তেলের দোকানসহ আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। ফলে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের দ্রুত পদক্ষেপে আগুন আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা কমে আসে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ রেজাউল মাওলা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণও নির্ধারণ করা হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের দোকানের মালামাল ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাদের দাবি, এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...