বিজ্ঞাপন
রোববার (১২ জুলাই) বিলাইছড়ি সেনাজোনের (২৯ বীর) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি নিজে উপস্থিত থেকে কেংড়াছড়ি বাজার ও গাছকাটাছড়া ক্যাম্প প্রাঙ্গণে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় কেংড়াছড়ি ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে এই মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল), ইউপি সদস্য মহর আলী, রবিউল, ক্যহ্লাপ্রু মার্মা, দয়া রঞ্জন চাকমা ও ভুবন জয় চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলোর পাশে বিলাইছড়ি সেনাজোন সবসময় রয়েছে। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সেনাবাহিনীর এই ত্রাণ সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...