বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম বরিশাল সফর করবেন তিনি। এরআগে জাতীয় সংসদ নির্বাচনের সময় দলীয় প্রধান হিসেবে বরিশাল গিয়েছিলেন।
সোমবার সরকারি সফরে প্রাচ্যের ভ্যানিস খ্যাত কীর্তনখোলা নদীর তীরের শহর বরিশালে পৌছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনে বিএনপি দলীয় নেতা কর্মী সমর্থকরা বেশ উজ্জীবিত ও আনন্দিত। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। দলীয় প্রধান প্রিয় নেতাকে বরন করতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
প্রধানমন্ত্রী বেলা ১১.৩০ মিনিটে সড়ক পথে বরিশালে পৌছানোর কথা রয়েছে। পথে গৌরনদী উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নিবেন তিনি।
তার আগমনকে ঘিরে প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি, বরিশাল শহরজুড়ে জোরদার করা হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
প্রধানমন্ত্রীর আগমন প্রসংগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, এ সফর মূলত বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে। বরিশালে এসে তিনি প্রথমে নগরীর ত্রিশ গোডাউন বদ্ধভূমি সংলগ্ন খাল পারে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিবেন। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক সভায় অংশ নিবেন।
সাধারণ মানুষের প্রত্যাশা এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল-ভোলা সেতু, ঢাকা-বরিশাল সড়ককে ছয় লেনে উন্নীত করন ও ঢাকা-বরিশাল রেল যোগাযোগ ব্যবস্থার বিষয়ে বরিশাল বাসীকে আশ্বাস দিবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...