বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার, নিলক্ষীয়া পাবলিক কলেজের অধ্যক্ষ মশিউল ইসলাম রঞ্জু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বকশীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মনজুরুল ইসলাম, ধানুয়া কামালপুর বিজিবি কোম্পানির কমান্ডার সুবেদার কায়সার আলী, মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি. এম. ফাতিউল ইসলাম বাবুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
সভায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পৌর এলাকার যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, জলাবদ্ধতা এড়াতে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, নিষিদ্ধ চায়না রিংজাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত রাখা, শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণ, অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার জনভোগান্তি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বকশীগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী ও জনবান্ধব পর্যায়ে উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...