বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী নতুন ও সম্ভাব্য উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, "আপনারা যাঁরা এখানে নতুন উদ্যোক্তা বা সম্ভাব্য উদ্যোক্তা রয়েছেন, যাঁরা নতুন কিছু করার প্রত্যয় নিয়ে এগিয়ে আসতে চাচ্ছেন, আপনাদের শুধু একটা কথাই বলি—আপনারা যেটা করতে চাইছেন, এটা খুব সহজ কাজ নয়, বরং খুবই কঠিন। কিন্তু আপনার ভেতর যদি সুদৃঢ় ইচ্ছা থাকে, তবে আপনি অবশ্যই সফল হবেন।"
তিনি উল্লেখ করেন, উদ্যোক্তাদের পথচলায় অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হবে। তবে সরকারের পক্ষ থেকে তাঁদের সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। তিনি আরও বলেন, "এই মুহূর্তে সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সঙ্গে—আপনাদের হেল্প করার জন্য, পথ দেখানোর জন্য এবং আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। কতটুকু পারব জানি না, কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে, তার সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ।"
তরুণ উদ্যোক্তাদের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা শুধু নিজেদের জন্যই নন, বরং দেশের লাখো-কোটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের উদ্ভাবন, নতুন উদ্যোগ ও সৃজনশীলতা বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করতে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখবে।
তিনি বলেন, "আপনারা যাঁরা আজকে উদ্যোক্তা হয়েছেন বা হতে চাইছেন এবং এগিয়ে গিয়ে মানুষ, সমাজ ও সামগ্রিকভাবে দেশের উপকার করছেন, আপনাদের বড় বেশি প্রয়োজন। নিজেদের জন্য না, আপনাদের প্রয়োজন এই দেশের লাখো-কোটি মানুষের কল্যাণের স্বার্থে।"
বক্তব্যে প্রধানমন্ত্রী নিজের জীবনের দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করে বলেন, দীর্ঘ সময় মানসিক ও শারীরিক নির্যাতন, অবমাননা এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তাঁকে এগিয়ে আসতে হয়েছে। সেই কঠিন অভিজ্ঞতা থেকেই তিনি তরুণদের যেকোনো সংকটেও হাল না ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
দেশের ভবিষ্যৎ নিয়ে গভীর আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন উদ্ভাবনী আয়োজন, স্কুলশিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং স্টার্টআপ উদ্যোক্তাদের চমৎকার সব কাজ দেখে তাঁর আত্মবিশ্বাস আরও বহুগুণ বেড়ে গেছে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এই আগামী প্রজন্মই বাংলাদেশের দক্ষ নেতৃত্ব দিয়ে দেশকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...