Logo Logo

ইরানের মাহশহর ও আবাদানে ফের মার্কিন বিমান হামলা


Splash Image

ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে ইরানের খুজেস্তান প্রদেশের দুটি গুরুত্বপূর্ণ শহরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৪ জুলাই) খুজেস্তান প্রদেশের বন্দরনগরী মাহশহর এবং ঐতিহাসিক শহর আবাদানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বিশেষ করে আবাদান শহরে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন তেল শোধনাগার অবস্থিত, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

ইরানের ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটে আবাদানে প্রথম বিমান হামলা হয়। এর প্রায় পাঁচ মিনিট পর, দুপুর ১টা ৩০ মিনিটে মাহশহরে দ্বিতীয় দফা হামলা চালানো হয়।

ইরাক ও কুয়েত সীমান্তসংলগ্ন খুজেস্তান অঞ্চলে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং দুই পক্ষের সংঘর্ষের কারণে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে যুক্তরাষ্ট্রের এই বিমান হামলার ঘটনা ঘটল।

তবে হামলায় কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ বিষয়ে এখনো পূর্ণাঙ্গ কোনো বিবরণ দেয়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...