Logo Logo

বিলাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠান প্রদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি


Splash Image

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি রাঙামাটির বিলাইছড়িতে বড় পর্দায় প্রদর্শন করা হয়েছে।


বিজ্ঞাপন


আজ (মঙ্গলবার) সকালে দীঘলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান প্রদর্শনীর পাশাপাশি এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সদর ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা, ওয়ার্ড সদস্য জ্যোতিময় চাকমা, স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি অসীম চাকমা ও প্রধান শিক্ষক জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ গঠনের মূল ভিত্তি। শিক্ষার্থীদের সৃজনশীল ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের জাতীয় প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সাথে তাঁরা শিক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে দেশের প্রতিটি বিদ্যালয়ের আঙিনায় ৩টি করে গাছের চারা রোপণের অংশ হিসেবে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিলাইছড়ি উপজেলার মোট ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একইভাবে গাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...