বিজ্ঞাপন
আজ বুধবার (১৫ জুলাই) কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মোল্যা এবং সাধারণ সম্পাদক শেখ মো. সেলিমসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে পুনরায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। যেকোনো মূল্যে এই অপশক্তিকে রাজপথে প্রতিহত করা হবে। তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সদা প্রস্তুত রয়েছে। একই সাথে যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...