Logo Logo

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড


Splash Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে মো. সাজু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার পৌর এলাকার গোয়ালগাঁও এলাকায় জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় সাজু মিয়াকে আটক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ।

আটক সাজু মিয়া পৌর এলাকার উত্তর বাজার জেলখানা রোডের বাসিন্দা আশরাফ আলীর ছেলে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাজু মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করে আসছিলেন। অভিযানের সময় তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হলে আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে দণ্ডাদেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...