বিজ্ঞাপন
এ ঘটনায় এক আসামিকে গ্রেফতার করে আদালতে হাজির করলে তিনি স্বেচ্ছায় দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর থানার জিআর মামলা নং-১০, তারিখ ৪ জুলাই ২০২৪, পেনাল কোডের ৩৮০ ধারার মামলাটি প্রথমে সদর থানায় তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন (এফআরটি) দেওয়া হয়। তবে বাদীর নারাজির আবেদনের পর মামলার অধিকতর তদন্তভার গ্রহণ করে পিবিআই।
তদন্তে জানা যায়, ২০২৪ সালের ১ জুলাই দুপুর ২টা ৪৭ মিনিটে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশ কাউন্টারের গ্লাসের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে নিচের তাকে রাখা শপিং ব্যাগ থেকে ১ লাখ ৬০ হাজার ৬১২ টাকা চুরি করে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি। পিবিআই তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করেন।
পরে নিশ্চিত হওয়া যায়, অভিযুক্ত মো. টিটন খান (৩৫), পিতা- হারুন খান, গ্রামের বাড়ি পানিগাতি, থানা- দিঘলিয়া, জেলা- খুলনা, অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে গোপালগঞ্জ জেলা কারাগারে ছিলেন।
এরপর গত ৫ জুলাই ২০২৬ আদালতের অনুমতি নিয়ে তাকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টিটন খান স্বেচ্ছায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। বুধবার (১৫ জুলাই) তাকে আদালতে হাজির করা হলে তিনি বিচারকের কাছে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।
পিবিআই জানায়, মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে। এছাড়া সিডিএমএস পর্যালোচনায় অভিযুক্ত টিটন খানের বিরুদ্ধে আরও চারটি চুরির মামলার তথ্য পাওয়া গেছে।
পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, প্রযুক্তিনির্ভর তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দীর্ঘদিনের ক্লুলেস চুরির রহস্য উদ্ঘাটন সম্ভব হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পিবিআইয়ের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...