বিজ্ঞাপন
তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে আজ রোববার (১৯ জুলাই) দেশটির উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনের কথা রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রযুক্তি ও উৎপাদন প্রক্রিয়া কাছ থেকে দেখার পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান প্রতিরক্ষা বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ক অধিকতর উন্নয়ন ও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সামরিক ও কৌশলগত সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...