Logo Logo

যশোর সীমান্তে রৌপ্য, বিদেশী মদ ও নেশাজাতীয় সিরাপসহ ৪ জন আটক


Splash Image

জাকির হোসেন,শার্শা যশোরঃ যশোর সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ২৫ বোতল বিদেশী মদ ও ১২৬২ বোতল নেশা জাতীয় সিরাপসহ চারজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বিজ্ঞাপন


১৯ জুলাই ২০২৬ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর সদস্যরা এই অভিযানগুলো পরিচালনা করেন। আটককৃত রৌপ্য, বিদেশী মদ ও নেশাজাতীয় সিরাপের সর্বমোট সিজার মূল্য ৪৩ লক্ষ ২৫ হাজার ৭৮০ টাকা।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল যশোর-নাড়াইল মহাসড়কের নীমতলা এলাকায় অভিযান চালায়। এ সময় ব্যাগের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, একটি মোবাইল এবং নগদ ১৮,৩৩০ টাকাসহ মোঃ রবিউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক রবিউল সাতক্ষীরা জেলার কলরোয়া থানার আলাইপুর উত্তর গ্রামের মোঃ আমজাদ আলীর ছেলে।

​পৃথক আরেকটি অভিযানে, বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ গোপীনাথপুর ও টেংরালী বাউন্ডারীপাড়া গ্রামে দুটি যৌথ অভিযান পরিচালিত হয়। সেখান থেকে ভারতীয় ৭৭৪ বোতল এসকাফ (ESKUF) সিরাপ এবং ২৬৯ বোতল উইনক্রেক্স (WINCREX) সিরাপসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—যশোরের শার্শা থানার বাউন্ডারী গ্রামের মোঃ আবু বকর (৩৬), গোপীনাথপুর বটতলা গ্রামের মোঃ মিনাজ (২৩) এবং একই গ্রামের মোঃ বশির (১৮)।

​এছাড়া মাসিলা ও পাঁচপীরতলা বিওপি সীমান্ত এলাকায় আরও দুটি অভিযান পরিচালনা করে ২৫ বোতল বিদেশী মদ এবং ২১৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

​অভিযান শেষে মাদকদ্রব্যসহ আটক আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক শার্শা থানায় এবং রৌপ্যসহ আটক আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত রৌপ্য জমা দেওয়া হয়েছে যশোর ট্রেজারীতে।

​যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে স্বর্ণ, রৌপ্য ও মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবির আভিযানিক কার্যক্রম ও নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই সাফল্য অর্জিত হয়েছে এবং সীমান্তে বিজিবির এ ধরনের চোরাচালান বিরোধী অভিযান সব সময়ই অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...