বিজ্ঞাপন
গত রোববার (১৯ জুলাই) ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে ফেনী মডেল থানাধীন কাজিরবাগ ইউনিয়নের মধ্যম কাজিরবাগ এলাকার সবুজপাড়া রাজনের বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের বাসিন্দা মো. শামীম (২১) এবং মো. ইকবাল হোসেন (২০)। তারা উভয়ই শফি উল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ফেনীর সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি শুল্ক ফাঁকি দিয়ে এনে বিক্রির উদ্দেশ্যে একটি মিনি পিকআপ যোগে ফেনী শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ে ফেনী মডেল থানা পুলিশের একাধিক চৌকস টিম দ্রুত কাজিরবাগ ইউনিয়নের গিল্লাবাড়ীয়া প্রাইমারি স্কুলের রাস্তায় কৌশলগত অবস্থান গ্রহণ করে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহভাজন মিনি পিকআপটি থামিয়ে তল্লাশি চালালে ভেতর থেকে ১,২৫০ পিস চোরাই ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। একই সাথে চোরাচালানের সাথে প্রত্যক্ষভাবে জড়িত দুই ভাই শামীম ও ইকবালকে গ্রেফতার করা হয় এবং পরিবহনে ব্যবহৃত পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ৪২/৪৪০, তারিখ: ১৯ জুলাই, ২০২৬)।
সীমান্তবর্তী অঞ্চল দিয়ে যেকোনো ধরণের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক তৎপরতা রোধে পুলিশের এই ধরনের কঠোর ও জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...